NOVELTY SCHOOL AND COLLEGE
Notice Board

আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬ খ্রি: ও ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬ খ্রি: ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’’ এবং ১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬ খ্রি: “শ্রী শ্রী শিব রাত্রি” উপলক্ষে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬ খ্রি: হতে পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি ক্লাস চলবে। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের জন্য নিয়মিত মাসিক পরীক্ষার অংশ হিসেবে “১ম মাসিক পরীক্ষা” আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। : Published on Monday, February 9, 2026
প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুন্দর ও সুদৃঢ়ভাবে পরিচালনা করতে, শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করার লক্ষ্যে এবং সুখী ও সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখতে সকল সম্মানিত অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করে কর্তৃপক্ষ ২০২৬ সাল থেকে শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। : Published on Wednesday, September 24, 2025
আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার), ২০২৫ খ্রিঃ থেকে আগামী ৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৫ খ্রিঃ পর্যন্ত “দুর্গা পূজা, প্রবারণা পূর্ণিমা, ল²ী পূজা, ফাতেহা ইয়াজ দাহম” উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৮ অক্টোবর (বুধবার), ২০২৫ খ্রিঃ হতে পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি ক্লাস চলবে, ইন-শা-আল্লাহ। : Published on Wednesday, September 24, 2025
অর্ধ-বার্ষিক পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য আগামীকাল ১৮ জুন (বুধবার), ২০২৫ইং তারিখ ক্লাস বন্ধ থাকবে কিন্তু অফিস খোলা থাকবে, (ইন-শা-আল্লাহ)। অফিস চলাকালীন সময়ে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফি সহ যাবতীয় পাওনাদি (যদি থাকে ) পরিশোধ সাপেক্ষে সকাল ৭:০০ টা - বিকাল ৪:০০ টা পর্যন্ত হিসাব শাখা থেকে প্রবেশ পত্র সংগ্রহ করা যাবে। : Published on Wednesday, June 18, 2025
আগামী ১৯ জুন থেকে ৩০ জুন, ২০২৫খি: পর্যন্ত অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অতএব সম্মানিত অভিভাবকগণকে আন্তরিকভাবে জানানো যাচ্ছে যে, ২৯ মে, ২০২৫ তারিখের মধ্যে জুন মাসের বেতন ও অর্ধ-বার্ষিক পরীক্ষার ফি সহ যাবতীয় বকেয়াদি (যদি থাকে) পরিশোধ করে হিসাব শাখা থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। : Published on Thursday, May 15, 2025
  Page 1 of 3 [ Next ] [ Last Page ]
Notice Board

Read more

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 17 Apr, 2026 09:42 AM
©EduTech-SoftwarePlanet